 সাবটাইটেল রিলিজ
#প্রথম_কাজ

Han Gong Ju (2014)
Director: Lee Su Jin (also written & produced by him)
Starring: Chun Woo Hee
Running Time: 112 minutes 
Genre: Drama, Mystery, Youth
IMDb: 7.2/10
Country- South Korea

সাবটাইটেল অনুবাদ ও সম্পাদনায়ঃ
Piyash Bhowmick
(Aramun Haesulla)

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই মুভি প্রথম প্রদর্শিত হয় 2013 Busan International Film Festival এ। অসংখ্য এওয়ার্ড জিতে নেয় এই মুভিটা। 

কাহিনী সংক্ষেপ
অনেক মানুষের সামনে বসে একটা মেয়ে বলছে তার কোন দোষ নেই। এরপর মেয়েটা তার সব জিনিসপত্র গোছগাছ করে একটা ট্রলি নিয়ে তার শিক্ষকের পিছু পিছু চলে যাচ্ছে। মেয়েটার নাম হান গং জু। টিচার তাকে নতুন একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। সে পুলিশ ইনভেস্টিগেশন থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের হোমটাউন ছেড়ে অন্য জায়গায় চলে এসেছে। সে চায় না তাকে নিয়ে খুব ঘাটাঘাটি করা হোক একা থাকতেই পছন্দ করে। খুব করে সাঁতার শিখার চেষ্টা করছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় পুলিশ তাকে বলছে একটা জীবন গেছে এবার তো কিছু বল।

⁉️ তাহলে গং জু কি কাউকে খুন করেছে? সে কেন পুলিশ ইনভেস্টিগেশন থেকে বাঁচতে চাচ্ছে? সে কেন একা থাকতে পছন্দ করে? কেনই বা সাঁতার শেখার এত জলদি তার? জানতে মুভিটি দেখুন।
রিভিউ দাতাঃKamrun Nahar

এইটা আমার প্রথম কাজ ছিল। এই অসাধারণ মুভিটা দিয়ে আমি বাংলা সাবটাইটেল বানাতে আমার সবটুকু দেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে মুভিটা অনেক অসাধারণ, সাবটাইটেল বানাতে গিয়ে মুভিটা আমি আরো গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি।
যেহেতু প্রথম কাজ, তাই আমি যদি বলি নির্ভুলভাবে করার চেষ্টা করেছি তবুও হয়তো অসংখ্য ভুল থাকবে। এটাই স্বাভাবিক।
তাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রথম বাংলা সাব করলাম তাই মুভিটি বাংলা সাব দিয়ে উপভোগ করে অবশ্যই রেটিং এবং দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমি আরও উৎসাহে আরও কাজ করতে পারি।

ধন্যবাদ।

